ফের ওসি প্রদীপসহ ৭ জন ৪ দিনের রিমান্ডে

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-২৪ , ০৩:৪০ পিএম

ফের ওসি প্রদীপসহ ৭ জন ৪ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতসহ ৭ আসামিকে দ্বিতীয় দফায় ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে সোমবার (২৪ আগস্ট) দুপুরে নিয়মানুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে হাজির করা হয় আসামিদের। এ সময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা র‍্যাব। শুনানি শেষে ওসি প্রদীপসহ ৭ আসামির ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারকি হামিক (টেকনাফ-৩) তামান্না ফারাহ।

এর আগে গত ৬ আগস্ট সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারকি হামিক (টেকনাফ-৩) তামান্না ফারাহ।