সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৪ , ০৩:৩৬ পিএম
ছবি : সিটিজেন নিউজ
প্রয়াত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মতো সুন্দর মানুষের এমন বীভৎস মৃত্যু সহ্য করা কঠিন। সোমবার (২৪ আগস্ট) সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতেই তিনি এ কথা বলেন।
করোনা পরিস্থিতির কারণে গণভবন ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে একযোগে চলে এই বৈঠক। এতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে সভাপতিত্ব করেন সরকার প্রধান শেখ হাসিনা।
মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সচিবালয় থেকে।
বৈঠকের শুরুতেই ২১ আগষ্টের বোমা হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, অনেক মানুষ এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন সেই বিভীষিকাময় হামলার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.