মুরাদপুরে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৪ , ০১:২৩ পিএম

মুরাদপুরে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত ছবি : সিটিজেন নিউজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানাধীন এলাকায় ট্রাক চাপায় মো. রুবেল (৪২) নামের এক সিএনজি চালক নিহত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) রাতে মুরাদপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রুবেলের চাঁন্দগাও থানাধীন রেয়াউদ্দিন উকিল সড়কের এসএমএস মাদ্রাসা এলাকার আবদুল বারেকের ছেলে।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী পাঁচলাইশ থানাধীন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অনিল বিকাশ চাকমা বলেন, মুরাদপুরে মূল সড়কে একটি সিএনজি রাস্তার পাশে গাড়ি রেখে সিএনজি চালক বসে গ্যাস চেক করছিলো। এমন সময় একটি পণ্য বোঝাই ট্রাক সিএনজির পাশ দিয়ে যাওয়ার সময় বসে গ্যাস চেক করা সিএনজি চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. রুবেল নামের সিএনজি চালক নিহত হয়।