সাতকানিয়া প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-২৪ , ১২:৪৮ পিএম
ছবি : সিটিজেন নিউজ
সাতকানিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) ভোর রাতে সাতকানিয়া কেরানীহাটস্থ বাড়ই মোটর ওয়ার্কশপের সামনে তাদের আটক করা হয়।এসময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি মিনিট্রাকও জব্দ করে পুলিশ।
আটক দু’জন হলো- কক্সবাজারের টেকনাফ উপজেলার বালুখালীর হোয়াক্যাং এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রাজ্জাক (২৫) ও চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরগিজিরপুর সিপাহী ঘোনা এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে তৌহিদুল ইসলাম (১৯)।
পুলিশের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী। অভিযানের সময় আরও ২জন মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে সাতকানিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার চালানটি আটক করা হয়েছে। ইয়াবা পাচারে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক দুজনকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.