সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৪ , ১১:১৭ এএম
ছবি : সিটিজেন নিউজ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টার দিকে হাওলি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন- শামীম (২৬), রাকিব (১৬)। তারা সম্পর্কে আপন দুই ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার হাওলি গ্রামে একটি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধে জড়ান দুই পরিবার। এ নিয়ে সেসময় তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হয়েছিল। পরে সোমবার সকাল আবারও এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এসময় তারা সংঘর্ষে জড়ালে দুই ভাইকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ পরিবারের লোকজন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে দুই ভাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপরজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.