সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৩ , ০৩:৩৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৯৪১ জনে। রোববার (২৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯৭৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫২৪ জন সুস্থ হয়েছেন। দেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ০৯১ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.