সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৩ , ০৩:১০ পিএম
কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।
এ বিষয়ে দুদকের জনসংযোগ (পরিচালক) কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।’
প্রণব বলেন, ‘ওসি প্রদীপ কুমার দাশ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে সম্পদ ক্রয় করে স্ত্রীর নামে রেখেছেন বলে অনুসন্ধানে তথ্য পেয়েছে দুদক।’
এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খাঁন হত্যা মামলার ২ নম্বর আসামি ওসি প্রদীপ কুমার দাশ, ১ নম্বর আসামি কক্সবাজারের টেকনাফের বাহাড়ছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিত বর্তমানে র্যাবের রিমান্ডে রয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.