আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৩-০৪ , ১০:১৫ এএম
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এক শক্তিশালী ঘূর্ণিঝড়ে অন্তত ২৫ জন নিহত ও বহু আহত হয়েছে। এ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল, টেনেসি এবং আশপাশের এলাকায় আঘাত হানে এই ঘূর্ণিঝড়। এতে অনেকে নিখোঁজ রয়েছে।
টর্নেডোরা আঘাতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে, বিদ্যুতের লাইন ভেঙে গেছে। গভর্নর বিল লি এতে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া মঙ্গলবার শহরের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশভিলজুড়ে কমপক্ষে ৪০টি কাঠামো ভেঙে গেছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছেন।
ঘূর্ণিঝড়টি প্রথম ন্যাশভিলের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছোট্ট শহর কেমডেনের কাছে আঘাত হানে। সেখানে কয়েকজন হতাহত হয়। এরপর ঘূর্ণিঝড়টি ১৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত ছোট্ট শহর কুকভিলে আঘাত হানে যেখানে আরও মানুষ নিহত হয়।
ঘূর্ণিঝড়টি টেনেসিতে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটির ওপর প্রভাব ফেলেছে। ভোটগ্রহণ এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। সুপার টিউসডে নামে খ্যাত এই ভোটাভুটিতে যে ১৪টি রাজ্য অংশ নিচ্ছে তার মধ্যে টেনেসি অন্যতম।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.