বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২২ , ০৪:২৪ পিএম

বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় গাড়ির ধাক্কায় মো. ইউনুছ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত মো. ইউনুসকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু পাওয়া যায়নি।

তিনি জানান, নিহত ইউনুস চন্দনাইশ উপজেলার দোভাষী বাজার এলাকার বাসিন্দা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।