মারা গেছেন আরও ৪৬জন; শনাক্ত ২২৬৫

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২২ , ০৩:৩৪ পিএম

মারা গেছেন আরও ৪৬জন; শনাক্ত ২২৬৫ ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৬ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৯০৭ জনে। শনিবার (২২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৬৫ জনের। এর ফলে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন।এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।