সিনহা হত্যা : এপিবিএনের ৩ সদস্য র‌্যাব হেফাজতে

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-২২ , ০২:২৫ পিএম

সিনহা হত্যা : এপিবিএনের ৩ সদস্য র‌্যাব হেফাজতে ছবি: সিটিজেন নিউজ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় আটক এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে র‌্যাব।শনিবার (২২ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের নিয়ে যাওয়া হয়।

এরা হলেন- সাব ইন্সপেক্টর শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও কনস্টেবল মো. আবদুল্লাহ।

এর আগে কক্সবাজার জেলা কারাগার থেকে এপিবিএনের এই তিন সদস্যকে সদর হাসপাতাল নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গেল ১৭ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন সদস্যদের আটক করে র‍্যাব। পরদিন আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।