সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২১ , ০১:৫৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সাভার ও ঢাকার ধামরাই থেকে স্কুল ছাত্রীসহ ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে সাভারের রাজাশন ও ধামরাইর ডালিপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই স্কুল ছাত্রী ওই এলাকার আলিম উদ্দিনের মেয়ে।
পুলিশ বলছে, দুপুরে ধামরাইর কুশুরা ইউনিয়নের ডালিপাড়া এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে আড়ার সাথে কুশুরা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তারের (১২) ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে দুপুরে সাভারের রাজাশন এলাকায় একটি বাড়ি থেকে সাবেক এক পুলিশ কর্মকর্তার ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.