কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-২১ , ০৯:৫৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজার সদর ও টেকনাফ থানার ওসিকে আবারও বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের এক আদেশে এ বদলি করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা হত্যার ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ বরখাস্ত হলে এ পদটি ফাঁকা হয়। পরবর্তীতে কুমিল্লার চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল প্রদীপ দাশের স্থলাভিষিক্ত হন এবং তিনি গত ৮ আগস্ট টেকনাফ থানায় যোগদান করেন।
এদিকে কক্সবাজার সদর থানা হাজতে এক ইয়াবা ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় বরখাস্ত হন ওসি শাহজাহান কবির। পরবর্তীতে থানার বর্তমান (ওসি-তদন্ত) মো. খায়রুজ্জামানকে গত ১৭ আগস্ট কক্সবাজার সদর থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পাওয়ার এক মাস অতিবাহিত না হতেই এ দুই ওসিকে বদলি করা হলো।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.