সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২০ , ০৭:৫৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি অবসরপ্রাপ্ত মেজর সিনহার তদন্ত রিপোর্ট ২৩ তারিখে দিতে পারবে না। কারণ এখনও ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি তারা। তাই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আরও সাত দিন সময় চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রামের বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, ১৬ আগস্ট বলা হয় আগামী সাতদিনের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর সিনহার পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার তদন্ত রিপোর্ট জমা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। শামলাপুরে গণ শুনানি শেষে এ কথা জানান কমিটির আহ্বায়ক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সুপারিশ দেবে বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.