কৃষিজমি রক্ষা করে শিল্পায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২০ , ০৩:৩৪ পিএম

কৃষিজমি রক্ষা করে শিল্পায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ছবি: সিটিজেন নিউজ

কৃষিজমি রক্ষা করে শিল্পালয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজার পরিচালনা পর্ষদের সভায় এ নির্দেশ দেন তিনি। এ সময় বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার তাগিদ দেন শেখ হাসিনা।

অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর পরিচালনা পর্ষদের সপ্তম সভা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষি নির্ভর অর্থনীতির পাশাপাশি শিল্পায়ন করতে হবে বলে জানান তিনি।

বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে অর্থনৈতিক অঞ্চলগুলোকে বিনিয়োগবান্ধব করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শিল্পায়নের ক্ষেত্রে কৃষি জমি ও জীববৈচিত্র রক্ষা করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়নে দেশী বিদেশী বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্টদের আরো উদ্যোগী হওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।