সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২০ , ১২:২৫ পিএম

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোয়াব হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার উত্তর রহমতনগর এলাকায় পোল্ট্রি ফার্মে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত সোয়াব হোসেন উপজেলার উত্তর রহমত নগর এলাকার আব্দুল হালিমের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে দশটায় ফার্মে বৈদ্যুতিক কাজ করার সময় দূর্ঘটনাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে মৃত্যুবরণ করে সে। এঘটনায় সীতাকুণ্ড থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।