আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৯ , ১০:০১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের সহাযোগী শিপ্রা দেবনাথ ও সিফাতের জব্দকৃত মোবাইল, ল্যাপটপ, হার্ডডিস্কসহ ২৯ ডিভাইস র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ আগস্ট) বিকালে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মো. আশিক বিল্লাহ বলেন, শিপ্রা ও সিফাতের কম্পিউটার ডিভাইস ও মেমোরিসহ ২৯টি সামগ্রী কক্সবাজারের রামু থানা পুলিশের হেফাজতে আছে। মামলার তদন্ত কার্যক্রমে এসব কম্পিউটার ডিভাইসহ আলামত কাজে লাগবে। তাই এইসব জিনিসপত্র র্যাবের কাছে হস্থান্তরের জন্য আদালতে আবেদন করা হয়েছে।
শিপ্রা দেবনাথ জেল থেকে ছাড়া পাওয়ার পর তার বেশকিছু আপত্তিকর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সামাজিকভাবে বিপর্যস্ত হন শিপ্রা। তার অভিযোগ রামু থানায় সংরক্ষিত মোবাইল, ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস থেকেই এসব ছবি ভিডিও বাইরে ছড়ানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.