মারা গেছেন আরও ৪১জন; শনাক্ত ২৭৪৭

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৯ , ০৪:৩২ পিএম

মারা গেছেন আরও ৪১জন; শনাক্ত ২৭৪৭ ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৮১ জনে। বুধবার (১৯আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭৪৭ জনের। এর ফলে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৯১ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।