নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৯ , ০১:৪৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের আনোয়ারা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ মো. নাছির উদ্দিন শাহ (৪৩)নামে একজনকে আটক করে র্যাব । মঙ্গলবার (১৮ আগষ্ট) রাতে উপজেলার পারকির চর এলাকা থেকে তাকে আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭) একটি অভিযানিক দল।
আটক নাছির, উপজেলার উত্তর গুয়াপঞ্চক শাহ বাড়ীর মৃত আব্দুল ছবুর শাহ’র ছেল।
র্যাবের দাবি, আটক নাছির একজন অস্ত্রধারী সন্ত্রাসী।সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে পারকির চর এলাকায় লুসাই পার্ক এর পাশে দূস্কৃতিকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে। পর রাত ২টার দিকে র্যাব অভিযান চালিয়ে নাছিরকে আটক করে।
তিনি আরও বলেন, আটকের পর নাছিরকে নিয়ে বটতলী রুস্তম হাট এলাকায় হাজী ইমাম শপিং সেন্টারে অভিযানে যায় র্যাব। এ সময় তার দেখানো মতে ওই শপিং সেন্টারের ৩য় তলার ৩০৩ নং ফ্ল্যাটের মাস্টার বেডরুম এর বক্স খাটের নীচ থেকে ১ টি ওয়ানশুটারগান, ২ রাউন্ড গুলি, ৭ টি রামদা এবং ১ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় র্যাবের ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.