১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৯ , ১১:১৪ এএম

১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ছবি: সিটিজেন নিউজ

দেশের ছয় বিভাগের ১৭টি অঞ্চলে আজ ঝড়-বৃষ্টি হতে পারে এমনটি জানিয়ে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৯ আগষ্ট) অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে জানানো হয় রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।