সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৯ , ১০:৫৪ এএম

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল ছবি: সিটিজেন নিউজ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৯ আগষ্ট) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ আগস্ট অনুষ্ঠিত সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের ২০২০ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির ৬ আগস্ট পরবর্তী অবকাশকালীন সব ছুটি বাতিল করা হলো।