এমপি পদ থেকে পাপুলকে কেন বহিষ্কার করা হবে না: হাইকোর্ট

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৮ , ০৪:২৮ পিএম

এমপি পদ থেকে পাপুলকে কেন বহিষ্কার করা হবে না: হাইকোর্ট ছবি: সিটিজেন নিউজ

বহুল আলোচিত লক্ষীপুর-২ আসনের এমপি মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলকে সংসদ সদস্য পদ থেকে বহিস্কার করে তার নির্বাচনী এলাকা লক্ষীপুর-২ আসন কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

সাধারণ শ্রমিক হিসাবে কুয়েত গিয়ে বিশাল সাম্রাজ্য গড়া পাপুল ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে ওই আসনটি আওয়ামী লীগ তাদের জোটসঙ্গী জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল। কিন্তু জাতীয় পার্টির প্রার্থী শেষ মূহূর্তে ভোট থেকে সরে দাঁড়ালে স্থানীয় আওয়ামী লীগ পাপুলের পক্ষে কাজ করেছিলেন।

উল্লেখ্য, সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে- কোনও ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ-সদস্য থাকার যোগ্য হবেন না, যদি-

(ক) কোনও উপযুক্ত আদালত তাকে অপ্রকৃতিস্থ ঘোষণা করে।

(খ) তিনি দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় হতে অব্যাহতি না পেয়ে থাকেন।

(গ) তিনি যদি কোনও বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোন বিদেশশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন।

(ঘ) তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং মুক্তির পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে।