মারা গেছেন আরও ৪৬জন; শনাক্ত ৩২০০

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৮ , ০৩:৩৬ পিএম

মারা গেছেন আরও ৪৬জন; শনাক্ত ৩২০০ ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ২০০ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৪০ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১১ জন নারী।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।