সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৮ , ০২:১৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
গণপরিষদের সাবেক সদস্য ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে প্রবীণ এ রাজনীতিকের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্র ও সরকারপ্রধান।
এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আজিজুর রহমান।
তিনি করোনা আক্রান্ত হলে গত ৫ আগস্ট বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে মৌলভীবাজার থেকে ঢাকায় আনা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.