লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৮ , ১১:২২ এএম

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার আধুনগর এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়না (১২) ও রাশেদা আকতার (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিটিজেন নিউজকে জানান, সকালে গ্লোবাল ব্যাংকের পেছনের একটি ডোবায় কচু শাক তুলতে যায় ময়না। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। পরে রাশেদা আক্তার তার শরীর ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

তিনি আরও জানান, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ  চমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।