সন্ত্রাস দমন আমার একমাত্র লক্ষ্য: রাউজানের নতুন ওসি

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৮ , ১১:০৫ এএম

সন্ত্রাস দমন আমার একমাত্র লক্ষ্য: রাউজানের নতুন ওসি

চট্টগ্রামের রাউজান থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল হারুন। সোমবার (১৭ আগস্ট) তিনি থানায় যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী ও পতেঙ্গা থানায় ওসি তদন্ত হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সিটিজেন নিউজকে তিনি জানান, মাদক নির্মূল ও সন্ত্রাস দমন আমার একমাত্র লক্ষ্য। রাউজানকে এমন ভাবে তৈরী করবো যেন আর কোনও মাদক ব্যবসায়ী, সন্ত্রাস , কিশোর গ্যাং রাউজানে না জন্মায়।

এখন থেকে রাউজানে কোনও সন্ত্রাসী কার্যক্রম চলবে না, এ ছাড়াও যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আব্দুল্লাহ আল হারুন।

প্রসঙ্গত, গত শনিবার (৮ আগস্ট) রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহকে পুলিশ সদর দফতর থেকে  বদলি করা হয়েছে।