আজ ওসি প্রদীপসহ ৩ জনকে রিমান্ডে নেবে র‌্যাব

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-১৮ , ১০:০২ এএম

আজ ওসি প্রদীপসহ ৩ জনকে রিমান্ডে নেবে র‌্যাব ছবি: সিটিজেন নিউজ

টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ হত্যা মামলায় আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ওসি প্রদীপ, এসআই লিয়াকত ও নন্দ দুলাল রক্ষিতকে রিমান্ডে নেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ।

এর আগে গত ৫ আগস্ট টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমারসহ ৮ আসামির বিরুদ্ধে আদালতে মামলা করেন সিনহার বোন। পরদিন আদালতে আত্মসমর্পণ করেন প্রদীপসহ ৭ আসামি। পরে দুই দফা শুনানি শেষে তিন কর্মকর্তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর কয়েকদিন পর বাকি চার পুলিশ সদস্যকে রিমান্ড দেন আদালত।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান।