নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৭ , ০৯:৪৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের উখিয়ার পাশের উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৭ আগস্ট) কক্সবাজার ৩৪ বিজিবি’র নিয়ন্ত্রিত রেজু আমতলী বিওপির সদস্যদের অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবি’র উপ-পরিচালক মো. তাজমিলুর ইসলাম জানান, কতিপয় ইয়াবা কারবারিরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে রেজু আমতলী বিওপি সদস্যরা আমতলী মসজিদের পার্শ্বে পাহাড়ের ঢালুতে অবস্থান নেয়।
‘বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। বিজিবিও ৮ রাউন্ড পাল্টা গুলি করলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.