আনোয়ারায় চোলাই মদসহ ৩ জন আটক

 আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-১৭ , ০৫:৫৩ পিএম

আনোয়ারায় চোলাই মদসহ ৩ জন আটক ছবি: সিটিজেন নিউজ

আনোয়ারা উপজেলায় ৭০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। সোমবার (১৭ আগষ্ট) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, আনোয়ারা উপজেলার পরৈকোড়া গ্রামের ইদ্রিচ মাস্টারের বাড়ির জামাল আহমদের ছেলে মোঃ আমির হোসেন (৪২), একই  ইউনিয়নের ভিংরোল গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে মোঃ নাজিম উদ্দিন(২৭) ও পটিয়া উপজেলার কাশিয়াইশ এলাকার রঞ্জিত দাশের ছেলে অংকুর দাশ (৪৫)।

আনোয়ারা থানার (উপ-পরিদর্শক) এএসআই  রেজাউল করিম মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ লিটার চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়।  পুলিশ উপস্থিতি টের পেয়ে আরেক মাদক ব্যবসায়ী মুছা পালিয়ে যায়। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক  বাজারমূল্য ৩৫ হাজার টাকা।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর  ৩৬ (১) এর ২৪ (খ) মামলা রুজু করা হয়।