সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৭ , ০৫:৫০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় আরোহী শায়লা আকতার (৪৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (১৭ আগস্ট)দুপুরে দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তার স্বামী টিপু সুলতান (৫৫)গুরুতর আহত হয়।
পুলিশ জানায়, সোমবার বেলা ১২ টায় দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকার মগপুকুর এলাকায় একটি কাভার্ড ভ্যান (চট্টমেট্রো ট-১১-৭৪৩৭) মোটরসাইকেল (চট্টমেট্রো হ-১২-৩০৩৪) কে ধাক্কা দিলে আরোহী শায়লা আকতার (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছে। আহত হয়েছে স্বামী টিপু সুলতান (৫৫)।পরবর্তীতে কুমিরা ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
কুমিরা ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে আহত টিপু সুলতানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসি ও নিহত শায়লা আকতারকে তার পরিবারের নীকট হস্তান্তর করি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.