৫৫১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৬ , ০২:৩৯ পিএম

৫৫১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী ছবি: সিটিজেন নিউজ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে ৬৮টি পদে মোট ৫৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম

উচ্চমান করণিক, উচ্চমান গুদাম রক্ষক, কম্পিউটার অপারেটর, বয়লার অপারেটর, সহকারী সুপারভাইজার, কার্পেন্টার, হেড মেকানিক, ড্রাইভারসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা

সর্বমোট ৫৫১ জন।

যোগ্যতা

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান পাস/উচ্চমাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস ও অক্ষরজ্ঞান সম্পন্ন প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার পদের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।  

বেতন

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৬ সেপ্টেম্বর, ২০২০।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৬ আগস্ট, ২০২০।