নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-০১-৩০ , ০২:৫৭ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে অবস্থান নেন তারা। এর আগে বেলা ১১টার দিকে তারা একটি পদযাত্রা বের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের পদযাত্রাটি সচিবালয়ের দিকে যাওয়ার আগে শিক্ষাভবনের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।
আন্দোলনকারীরা আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত বলে দাবি করেছেন। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছেন তারা। বিক্ষোভে চাকরিচ্যুত পুলিশ পরিবারের সদস্যরাও যোগ দিয়েছেন।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর গণমাধ্যমকে জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা শিক্ষা ভবনের সামনে রাস্তা বন্ধ করে বসে আছেন।
তাদের সঙ্গে কথা বলা হচ্ছে খুব তাড়াতাড়ি রাস্তা সচল করা হবে। এছাড়া তাদের একটি প্রতিনিধি দল সচিবালয় প্রবেশ করেছে।
সাবেক পুলিশ সদস্যরা জানান, বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহাল না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়া আশ্বাস জানিয়েছিলেন দাবি করে আন্দোলনকারীরা জানান, তার (সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা) আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু একে একে দিন পার হতে থাকে কিন্তু আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি। তাই আমরা আবারো আন্দোলনে নেমেছি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.