নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৬ , ১১:২৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পিকআপ উল্টে ২ জন নিহত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ময়মসিংহের দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে পিকআপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকসহ দুইজন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।’
নিহতদের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.