টেকনাফে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-১৬ , ০৯:২৭ এএম

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের টেকনাফের জাদিমুরা এলাকা থেকে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ আগষ্ট) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের জাদিমুরা ওমর খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে, এমন গোপন খবরে অভিযান চালায় বিজিবির দমদমিয়া বিওপির বিশেষ টহলদল।

পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাঁচটি বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। এরপর ওই বস্তাগুলোতে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।