সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৫ , ০৫:৫৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৭৬ বছরে পা দিলেন। শনিবার (১৫ আগস্ট) তার ৭৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপি। ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গত চার বছর ধরে বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে আসছে। এবার জন্মদিন পালন করলেও মিলাদ মাহফিলের ব্যানারে তার কোনও উল্লেখ ছিল না।
জাতীয় শোক দিবসে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়টি নিয়ে বিতর্ক বেশ আগে থেকেই। তবে ২০১৬ সাল থেকে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয় না।
২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলা, বন্যাসহ বিভিন্ন কারণে এবং ২০১৭ সালে চিকিৎসার জন্য বিদেশে থাকায় ওই বছরগুলোতে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন করেনি বিএনপি।
২০১৮ সালে ১৫ আগস্ট কোনো কর্মসূচি পালন করেনি বিএনপি। ২০১৯ সালের ১৬ আগস্ট দোয়া মাহফিলের আয়োজন করে। ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর ১৯৯৩ সাল থেকে খালেদা জিয়ার জন্মদিনটি জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপন করে আসছে বিএনপি।
২০১৫ সাল পর্যন্ত এটি হয়ে আসছিল। ওই সময়ে ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কেটে জন্মদিন উদ্যাপন করতেন খালেদা জিয়া। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও একই ধরনের কর্মসূচি পালন করত।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.