ডিবি পুলিশের অভিযানে ৮হাজার ইয়াবাসহ ৪জন আটক

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৫ , ০৪:০৩ পিএম

ডিবি পুলিশের অভিযানে ৮হাজার ইয়াবাসহ ৪জন আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মহানগরের ঈদগাঁ ও বন্দর থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ৮ হাজার ইয়াবাসহ ৪জনকে আটক করা হয়। শনিবার সকালে মহানগর গোয়েন্দা (বন্দর) ও মহানগর গোয়েন্দা (পশ্চিম)বিভাগের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মো. সুলতান আহাম্মদ (৩০) মো. রুবেল হোসেন চৌধুরী ওরফে রুবেল (২৭),মো. হেলাল মিয়া (৩৫) ও মো. মুমিনুর রশিদ (৪২)।

গোয়েন্দা বিভাগের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করতো।

গোয়েন্দা বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বন্দর থানাধীন বারেকবিল্ডিং মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০০ ইয়াবা ও ১টি ট্রাক সহ মো. সুলতান আহাম্মদ  ও মোঃ রুবেল হোসেনকে আটক করে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ। তাদের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

একই সাথে সকালে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানিক দল পাহাড়তলী থানাধীন ঈদগাঁ কাঁচা রাস্তা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০০০ ইয়াবা ও ১টি ট্রাকসহ মো. হেলাল মিয়া ও মো. মুমিনুর রশিদকে আটক করে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় গোয়েন্দা বিভাগ।