চট্টগ্রামে আগুনে পুড়ে শিশুসহ ৩জনের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৫ , ১২:১২ পিএম

চট্টগ্রামে আগুনে পুড়ে শিশুসহ ৩জনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাতে নগরীর পাহাড়তলী থানাধীন আজমপুর ইস্পাহানি রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রতিবন্ধী বৃদ্ধ আবু তাহের (৬০), তার স্ত্রী আয়েশা বেগম (৫০) ও তাদের দেড় বছর বয়সী নাতি রাশেদ। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।

শনিবার (১৫ আগস্ট) সকালে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফরিদ আহমদ বলেন, শুক্রবার রাতে আজমপুর রেল গেইট এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুড়ে ৩ নিহত ও বেশ কয়েকজন লোক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।