মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক আটক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৪ , ১১:৪৯ এএম

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি করার অপরাধে সাহেদ আহম্মেদ রিয়াজ (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‌্যাবের একটি টিম মিরসরাই উপজেলার দক্ষিণ মিরসরাই বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ তাকে আটক করে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আটক সাহেদ আহম্মেদ রিয়াজ মিরসরাই উপজেলার জোডপুলী এলাকার ফরিদ আহম্মেদের ছেলে। সে অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ মিরসরাই বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ তাকে আটক করা হয়েছে। তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।