নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৩ , ১০:১৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী ও পিকআপ চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে দোকানের জন্য মালামাল আনতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মিরসরাই পৌর বাজারের মুনতাহা টাইলসের স্বত্বাধিকারী মনোয়ার উদ্দিন রনি (৩৪) ও পিকআপচালক মামুন (৩২)।
রনির চাচা জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় দোকানের জন্য মালামাল কিনতে পিকআপে করে ফেনী যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে পিকআপ দুমড়েমুচড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই দুইজনের দুইজনের মৃত্যু হয়। রনির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মিরসরাই পৌরসভার কাউন্সিলর নুরুন নবী জানান, হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়তে নিয়ে যাওয়া হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.