সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৩ , ০৮:০২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের মহেশখালীতে কথিত ‘গোলাগুলিতে’ লবণচাষি আবদুস সাত্তার নিহতের ঘটনায় থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশসহ ২৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে মহেশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ আদেশ দেন।
একইসঙ্গে ওই ঘটনায় ৩ বছর আগে পুলিশের অজ্ঞাতনামা আসামি দেখিয়ে দায়ের করা মামলাটি তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেয়া হয়েছে।
গতকাল বুধবার দুপুরে কথিত গোলাগুলিতে নিহত লবণচাষি আব্দুস সাত্তারের স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় প্রদীপ কুমার দাশ ছাড়াও মহেশখালী থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ ও ইমাম হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম, শাহেদুল ইসলাম ও আজিম উদ্দিনকে আসামি করা হয়।
প্রদীপ কুমার দাশসহ পুলিশের ছয় সদস্যের পাশাপাশি স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান ফেরদৌস চৌধুরীসহ তার বাহিনীর ২৩ জনকে আসামি করা হয়। ওই মামলায় বাহিনীর প্রধান ফেরদৌস চৌধুরীকে প্রধান আসামি করা হয়। প্রদীপ কুমার দাশ ২৪ নম্বর আসামি।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার দায়িত্ব্প্রাপ্তকর্মকর্তা (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, হামিদার মামলাটি আদালত খারিজ করে দিয়েছেন। আর পুলিশের দায়ের করা মামলাটি তদন্ত করার জন্য সিআইডিকে দায়িত্ব দিয়েছেন আদালত।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.