মৃত্যুহার কমে আসায় ব্রিফিং বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৩ , ০৫:৩৬ পিএম

মৃত্যুহার কমে আসায় ব্রিফিং বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী ছবি: সিটিজেন নিউজ

করোনা সংক্রমণ ও মৃত্যুহার কমে আসার কারণেই সরাসরি ব্রিফিং না করে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সংক্রান্ত এক সভা শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আগামী মাসেই বেশ কয়েকটি সরকারি হাসপাতাল করোনার জন্য চিহ্নিত করে বাকি হাসপাতাল অন্যান্য রোগের চিকিৎসার জন্য নির্ধারণ করা হবে।

ক্যান্সারের চিকিৎসায় প্রতিটি বিভাগে ৩০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। সেখানে ক্যান্সার কিডনি ও হৃদরোগেরও চিকিৎসা হবে।

এর ফলে চিকিৎসার জন্য বিদেশ নির্ভরতা কমবে। ক্যান্সার, হৃদরোগ ও কিডনি বিশেষজ্ঞ তৈরিতে উচ্চতর শিক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।