প্রণব মুখার্জির অবস্থা আরও সংকটাপন্ন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৩ , ০১:২৩ পিএম

প্রণব মুখার্জির অবস্থা আরও সংকটাপন্ন ছবি: সিটিজেন নিউজ

আরও সংকটাপন্ন হয়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা। চারদিন ধরে দিল্লির সামরিক হাসপাতালে ভেন্টিলেশনে আছেন প্রবীণ এই নেতা।

বুধবার রাতে বাবার জন্য দেশবাসীর কাছে আশীর্বাদ চান তার মেয়ে, কংগ্রেস নেতা শর্মিষ্ঠা মুখার্জি। একদিন আগেই অবস্থার অবনতি হয় ৮৪ বছর বয়সী রাজনীতিকের। উন্নতিরও নেই কোনও লক্ষণ, জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারে মস্তিষ্কে রক্ত অপসারণ করা হয়। এরপর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়।

তার আগে, নমুনা পরীক্ষায় শনাক্ত হয় করোনাভাইরাস। জানা গেছে, দীর্ঘদিন সেবনকৃত ওষুধের প্রভাবে বন্ধ হচ্ছে না মস্তিষ্কের রক্তক্ষরণ।