সাবরিনা-আরিফসহ ৮ জনের জামিন নামঞ্জুর

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৩ , ১২:১৯ পিএম

সাবরিনা-আরিফসহ ৮ জনের জামিন নামঞ্জুর ছবি: সিটিজেন নিউজ

জেকেজির চেয়ারম্যান সাবরিনা ও সিইও আরিফ চৌধুরীসহ ৮ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। একইসাথে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ আগস্ট ধার্য্য করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাড়ে ১১টায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন নামঞ্জুর করা হয়েছে। 

জেকেজির চেয়ারম্যান সাবরিনা ও সিইও আরিফ চৌধুরী ছাড়া মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন— আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১ টার দিকে ভুয়া কোভিড পরীক্ষাসহ প্রতারণার অভিযোগে মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনাকে আদালতে তোলা হয়।