নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৩ , ১১:০৬ এএম
কুড়িগ্রামে বিআরটিসি বাস ও প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ নিহত ৪ এবং আহত ২ জন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিআরটিসির একটি বাসের সাথে নরসিংদী থেকে কুড়িগ্রামগামী একটি প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে বাবা আকবর হোসেন ও ছেলে বেলাল হোসেন মারা যায়। হাসপাতালে আনার পরে মা বিলকিস বেগম মারা যান। এছাড়া নিহত আকবর হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা ও প্রাইভেট কারের হেলপার মুমুর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত আকবর হোসেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলা সমাজসেবা অফিসার। তার গ্রামের বাড়ী কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাচপীর এলাকায়।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ শাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.