আজ শিপ্রা-সিফাতকে জিজ্ঞাসাবাদ করবে র‍্যাব

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৩ , ১০:১৩ এএম

আজ শিপ্রা-সিফাতকে জিজ্ঞাসাবাদ করবে র‍্যাব ছবি: সিটিজেন নিউজ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার বিষয়ে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার দুই সহযোগী শিপ্রা দেবনাথ ও সিফাতকে জিজ্ঞাসাবাদ করবে র‍্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এমনটা জানিয়েছেন।

তিনি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে, কোনওরকম চাপ ছাড়া পেশাদারিত্বের সঙ্গে মামলার তদন্ত কাজ করবে র‍্যাব। আমাদের এখন মূল কাজ হচ্ছে এ মামলার মোটিভ উদঘাটন করা। সে জন্য তদন্ত চলছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ সব থেকে বিরত থাকতে র‍্যাব আহ্বান জানাচ্ছে। 

তিনি বলেন, আমরা আহ্বান জানাচ্ছি, গণমাধ্যমে তথ্য প্রকাশের আগে সেটির নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতা যাছাই সাপেক্ষে যেন প্রচার করা হয়। এরইমধ্যে ভিডিও বার্তাসহ যে সব তথ্য গণমাধ্যমে এসেছে সেগুলো তদন্তসাপেক্ষে তদন্ত কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।