সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১২ , ১০:৫১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
মহামারি করোনার এই বিপর্যস্ত সময়েও কয়েক দফায় রেকর্ড পরিমাণ দাম বাড়ার পর দেশের বাজারে ভরিতে একলাফে সাড়ে ৩ হাজার টাকা কমানো হল সোনার দাম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে। বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ‘বাংলাদেশ জুয়েলার্স সমিতি’ (বাজুস)।
বৃহস্পতিবার থেকে স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৭১৬ টাকা। যা বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয়েছে ৭৭ হাজার ২০০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৫৬৭ টাকা। যা বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণে দাম রয়েছে ৭৪ হাজার ৬৬ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণ কিনতে হবে ৬১ হাজার ৮১৯ টাকায়। যা বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয়েছে ৬৫ হাজার ৩১৮ টাকায়।
এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৪৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।
খাতসংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের বাজারে কোন দামে স্বর্ণ বিক্রি হবে, তা নির্ধারণ করে বাজুস। বিশ্ববাজারে দাম বাড়া-কমার ওপর নির্ভর করে এই দাম নির্ধারণ করা হয়। সাধারণত বিশ্ববাজারের সাতদিনের দামের গড় ভিত্তিতে কী পরিমাণ দাম বাড়বে না কমবে সে হিসেবে সিদ্ধান্ত নেয়া হয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক স্বর্ণের বাজারে নজিরবিহীন উত্থান-পতন সত্ত্বেও দেশীয় স্বর্ণ বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতেও বাজুস সিদ্ধান্ত মোতাবেক ১৩ আগস্ট থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.