সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১২ , ০৮:০৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশ যে তিনজনকে সাক্ষী মানা হয়েছিলো, সেই সাক্ষীরাই সিনহা হত্যায় সরাসরি জড়িতদের সহযোগিতা করেছিল বলে প্রমাণ পেয়েছে র্যাব। বুধবার (১২ আগস্ট) বিকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
আশিক বিল্লাহ বলেন, র্যাব শুধু হত্যাকেন্দ্রিক মামলা তদন্ত করবে। সম্পূর্ণ নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে মামলাটি তদন্ত করা হবে। পর্যায়ক্রমে রিমান্ডপ্রাপ্ত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার র্যাব-১৫ সদস্যরা পুলিশের ওই তিন সাক্ষীকে গ্রেফতার করেন। সিনহা হত্যায় ওই তিন সাক্ষীর সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব। তিন আসামি হলেন- নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোহাম্মদ আয়াদ। তারা টেকনাফ থানায় পুলিশের দায়ের করা দুই মামলার সাক্ষী।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে সিনহা হত্যা মামলায় পুলিশের করা মামলার ওই তিন সাক্ষীর ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে পরে মঙ্গলবার বিকাল সোয়া ৪টায় তাদের কক্সবাজার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে র্যাব।
ওই তিন সাক্ষী গণমাধ্যমের কাছে দাবি করেছিলেন- এ হত্যার ঘটনা তারা কেউ নিজের চোখে দেখেননি। ঘটনার পর স্থানীয় পুলিশ ফাঁড়িতে তাদের ডেকে নেয়া হয়। পরে সকালে টেকনাফ থানায় নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়া হয়েছিল বলে দাবি করেন তারা। পরে জানতে পারেন তাদের সাক্ষী করা হয়েছে।
পুলিশের করা মামলার তিন সাক্ষীকে ঘটনায় জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার সকালেই গ্রেফতার করে তদন্তকারী সংস্থা র্যাব। এই তিনজন ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলেও জানিয়েছে র্যাব।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.