সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১২ , ১২:২৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারে মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ড থেকে রক্ষা পেতে ওসি প্রদীপকে টেলিফোনে আইনি পরামর্শ দিয়ে বিতর্কিত সাবেক এসপি আল্লাহ বকশ নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি চট্টগ্রাম শাখার প্যাডে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘গত ১ আগস্ট টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের সঙ্গে ফোনালাপের বিষয়টি প্রকাশ হওয়ার পর মিডিয়া ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আত্মীয় স্বজন-বন্ধু বান্ধবও এ নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেকে আমি খুব খারাপ কাজ করেছি বলে ধারণা করছেন।
অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সঙ্গে কর্মরত পুলিশ অফিসাররা বিভিন্ন সময় পরামর্শ চেয়ে থাকেন। ওই দিনও ওসি প্রদীপ তার মতো করে ঘটনার বর্ণনা দিয়ে আইনি পরামর্শ চেয়েছিলেন।’
আল্লাহ বকশ বর্তমানে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি চট্টগ্রাম শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
ওসি প্রদীপ আসল ঘটনা গোপন করেছিলেন বলে উল্লেখ করে আল্লাহ বকশ বলেন, ‘ওই দিন ওসি প্রদীপ টেলিফোনে যা বলেছেন, তার প্রেক্ষিতেই পরামর্শ দেওয়া হয়েছিল। মূলত প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছিল।’
এ ছাড়া আইনি পরামর্শ দেওয়ার সময় সেনাবাহিনী প্রসঙ্গে তার অবজ্ঞা নিয়ে উঠা আচরণ প্রসঙ্গে তিনি বলেন, আমার বাচনভঙ্গি বিকৃত হয় যা আমার অনিচ্ছাকৃত স্লিপ অব টাং। এতে আমি অনুতপ্ত, মর্মাহত। আমার মাধ্যমে তাদের অবজ্ঞা করার প্রশ্নই আসে না। এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, আল্লাহ বকশ চৌধুরী পুলিশ সুপার পদ থেকে ৬ বছর আগে অবসরে যাওয়ার পর চট্টগ্রামের খুলশী মুরগির খামার এলাকায় নিজস্ব ভবনে বসবাস করছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাগুনিয়া উপজেলা লালানগর ইউনিয়নে। তার ছোট ভাই খোদা বকশ বিএনপি সরকারের সময় পুলিশের আইজিপি ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দীর্ঘদিন কারাভোগ করে বর্তমানে জামিনে আছেন বলে জানা গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.