নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১২ , ১০:০১ এএম
ছবি: সিটিজেন নিউজ
রাজধানী ঢাকার পল্টন এলাকায় বিস্ফোরণের ঘটনায় পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সিলেটে হযরত শাহজালাল (র.) মাজারে জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল। এ জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। খুব শিগগিরই জঙ্গিরা এ হামলা চালাতে চেয়েছিল। হামলার জন্য জঙ্গিদের অপারেশনাল টিমও নির্ধারণ হয়ে গিয়েছিল। কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হতে দেয়নি পুলিশ। আজ বুধবার (১২ আগস্ট) তাদের আদালতে হাজির করা হবে।
গত রবিবার থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে জেএমবির সিলেট আঞ্চলিক কমান্ডার নাইমুজ্জামানও রয়েছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। অন্য চার জনের মধ্যে রবি একই বিশ্ববিদ্যালয়ে এবং সায়েম মদনমোহন কলেজের ছাত্র।
সিলেট পুলিশের একজন কর্মকর্তা জানান, ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ দলটি রবিবার রাত থেকে আজ পর্যন্ত সিলেটের মিরাবাজার, টুকেরবাজার ও দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় বাসা থেকে বোমা তৈরির এবং কিছু কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। উদ্ধারকৃত কম্পিউটারে বোমা তৈরির বেশকিছু ভিডিও ছিল।
পুলিশ জানায়, গত রবিবার থেকে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এবং পুলিশ সদর দফতরের ল'ফুল ইন্টারসেপশন সেল (এলআইসি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মেট্রোপলিটন পুলিশও সহযোগিতা করে।
সিটিটিসির উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, সম্প্রতি রাজধানীর পল্টনে একটি বোমা বিস্ফোরণ ঘটে। গ্রেফতারকৃতরা ওই বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত। এখনো অভিযান এখনো চলছে। আজ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
তিনি জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ঢাকায় আনা হচ্ছে। বুধবার (১২ আগস্ট) তাদের আদালতে হাজির করা হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।
পুলিশ কর্মকর্তা সাইফুল বলেন, ওই ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে এবং ওই মামলার তদন্ত করতে গিয়েই সিলেটে নব্য জেএমবির পাঁচ জনকে আমরা গ্রেফতার করেছি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.