সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১১ , ০৯:৪৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় গত ৩০ এপ্রিল। এরপর বাফুফে ২০ এপ্রিল নির্বাচনের দিন ধার্য করেছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে ফিফা ও এএফসির অনুমতি নিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।
অবশেষে স্থগিত হওয়া নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে বাফুফে। আগামী ৩ অক্টোবর নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১১আগস্ট) বাফুফে নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এতদিন ফিফার অনুমতি নিয়ে পুরনো কমিটই দায়িত্ব পালন করে আসছিল। তবে শর্ত ছিল করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই দ্রুত নির্বাচন করতে হবে। সোমবার ক্রীড়া মন্ত্রণালয় থেকে ঘোষণা দেয়া হয়, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুশীলন ও খেলাধুলা চালু করার। এরপর বাফুফের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত দিয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.